• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির ডলারের এক ম্যাচ আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল গোলবন্যা আর রেকর্ডের ভিড়ে পাসিংয়ে সেরা আর্জেন্টিনা ৮ বছরের পুরোনো ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপে মিলে যাচ্ছে ইসরায়েলের সাহায্যে কি তাহলে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে এনবিআর ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, ধাপে ধাপে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯ শতাংশ

১৮ জুলাই শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে গাইবেন রুনা লায়লা

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে গাইবেন রুনা লায়লা। শিল্পীর একক গানের এই অনুষ্ঠানের খবর শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ও শিল্পীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে ।
পারিবারিক কাজে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই শিল্পকলা একাডেমির একক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর গাওয়া জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান গাইবেন। ছয় দশকের সংগীতজীবনে বিভিন্ন সময় গাওয়া আলোচিত গানগুলো থাকবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠান করছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার গাইবেন রুনা লায়লা।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’মাসের শেষ দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে একাধিক অনুষ্ঠানে গাইবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category