• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির ডলারের এক ম্যাচ আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল গোলবন্যা আর রেকর্ডের ভিড়ে পাসিংয়ে সেরা আর্জেন্টিনা ৮ বছরের পুরোনো ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপে মিলে যাচ্ছে ইসরায়েলের সাহায্যে কি তাহলে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে এনবিআর ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, ধাপে ধাপে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯ শতাংশ

প্রথমবারের মতো সি-ড্রোন দিয়ে ইরানের নৌঘাঁটিতে হামলা করল যুক্তরাষ্ট্র

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার ঘোষণা করেছে যে তাদের বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান (সি-ড্রোন) ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, গতকাল একাধিক একমুখী আত্মঘাতী চালকবিহীন নৌযান ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে সফলভাবে আঘাত হেনেছে।
পোস্টে আরও বলা হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত হেনেছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো সি-ড্রোনের ব্যবহার করল।
সেন্টকম দাবি করেছে, এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের অনবরত হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়েছে। এই ড্রোন অভিযানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে সেন্টকম।
উপসাগরীয় অঞ্চলজুড়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। যদিও একই সময়ে উত্তেজনা প্রশমনের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category