মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের এক অভিভাবক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ২৯ জুন দাখিল করা অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক কামাল হোসেন ভূঁইয়া দাবি করেন, ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক মনোনয়ন ফরম বিতরণে নিয়ম অনুসরণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে নতুন ভর্তি দেখিয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। একই সঙ্গে তিনি নিজে ফরম কিনতে গেলেও তাকে মনোনয়ন ফরম দেয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালনকালে মনোনয়ন ফরম বিক্রি করা হলেও স্থায়ী প্রধান শিক্ষক কর্মরত থাকাকালে যথাসময়ে ফরম বিক্রি হয়নি। পরে প্রধান শিক্ষক ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নতুন তারিখ দিয়ে ফরম বিক্রি করেন এমনকি নতুন ভর্তি করে পুরাতন খাতা পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় উত্তর মালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের পুরো প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে জানতে চাইল তদন্ত কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার,দিলরুবা লায়লা বলেন, অত্র স্কুলের কমিটি গঠন অনিয়মের বিষয়ে অভিভাবকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে, তদন্ত চলমান রয়েছে।