• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত ৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

সিনেমা মুক্তির দুই দশক পর অভিনেত্রী এলিশা কাথবার্ট সত্যটা জানালেন

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ‘দ্য গার্ল নেক্সট ডোর’ এলিশা কাথবার্টের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ছবি। ছবিতে সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা ড্যানিয়েল চরিত্রে তাঁর অভিনয় যেমন দর্শকের নজর কেড়েছিল, তেমনি এমিল হার্শের সঙ্গে লিমুজিনে চিত্রায়িত অন্তরঙ্গ দৃশ্যটিও দীর্ঘদিন আলোচনায় ছিল। ছবি মুক্তির দুই দশকের বেশি সময় পর সেই দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুলেছেন এলিশা। তাঁর কথায়, পর্দায় যা দেখা গেছে, বাস্তবে সেটির শুটিং ছিল সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।
সম্প্রতি টিন বিটকে দেওয়া এক সাক্ষাৎকারে এলিশা জানান, লিমুজিনের ভেতরের সেই দৃশ্যে তাঁকে ও এমিল হার্শকে প্রায় আলাদাভাবেই অভিনয় করতে হয়েছিল।
এলিশা বলেন, ‘লিমুজিনের পেছনের অংশে শুটিং হওয়ার কারণে আমার সামনে ছিল শুধু একটি ছোট বাক্স আর ক্যামেরা। এমিল সেখানে ছিলেনই না। তাঁরও আলাদা অংশে শুটিং হয়েছিল। ফলে পর্দায় যেটা দেখা যায়, বাস্তবে সেটি মোটেও তেমন ছিল না।’
অভিনেত্রীর ভাষায়, এমন দৃশ্যে অভিনয়ের সময় শিল্পীদের কল্পনাশক্তির ওপরই সবচেয়ে বেশি ভরসা করতে হয়। এলিশা বলেন, নিজেকে পুরোপুরি চরিত্রের মধ্যে নিয়ে যেতে হয়। এমন পরিস্থিতি সব সময় স্বস্তিকরও নয়। আর দর্শক যেটা দেখেন, শুটিংয়ের বাস্তবতা অনেক সময় তার থেকে একেবারেই আলাদা। ‘২৪’ সিরিজে কিম বাউয়ার চরিত্রে পরিচিতি পাওয়ার পর মাত্র ২০ বছর বয়সে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অভিনয়ের সুযোগ পান এলিশা। এটি তখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র। তবে এখন ফিরে তাকিয়ে এলিশা মনে করেন, একই চরিত্র আজ করতে হলে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতেন।
এলিশা বলেন, ‘এখন আমার বয়স ৪৩। এখন যদি সেই চরিত্র করতাম, ২০ বছর বয়সের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে করতে পারতাম। শুনতে অদ্ভুত লাগলেও তখন নিজেকে নারী হিসেবে ততটা আত্মবিশ্বাসী মনে হতো না।’
এলিশা আরও বলেন, ‘তখন মনে হয়েছিল, আমি যেন নিজের স্বাভাবিক ব্যক্তিত্বের বাইরে গিয়ে অভিনয় করছি। কিন্তু দর্শকের কাছে হয়তো সেটাই স্বাভাবিক মনে হয়েছিল।’
ড্যানিয়েল চরিত্রের আবেদনময় উপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এলিশা বলেন, পর্দার পেছনে ছিল অনেক প্রস্তুতি। ‘অনেক চুলের স্টাইল, মেকআপ, আলো আর ক্যামেরার কৌশল ছিল। ভাগ্য ভালো, তখন আমার বয়স মাত্র ২০ ছিল, তাই চরিত্রটির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়েছিল। কিন্তু এখন আর সেই পোশাকগুলো পরে অভিনয় করার কথা ভাবতেও পারি না।’—হাসতে হাসতেই বলেন এলিশা।
লুক গ্রিনফিল্ড পরিচালিত ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ এমিল হার্শ অভিনয় করেছিলেন ম্যাথিউ কিডম্যান চরিত্রে। পাশের বাড়িতে আসা ড্যানিয়েলের প্রেমে পড়ার পরই তার জীবনে শুরু হয় নানা নাটকীয় ঘটনা। মুক্তির সময় ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে এটি কাল্ট ক্ল্যাসিকের মর্যাদা পায়। বিশেষ করে তরুণ দর্শকের কাছে ছবিটি এখনো জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category