• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
মায়েদের নিয়ে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ঢাকা থেকে খুনি ভাড়া করে এনে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা, নেপথ্যে কারা বন্যার্তদের সহযোগিতায় গাইবেন রুনা লায়লা প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ তানজিন তিশা শৃঙ্খলাজনিত কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কীভাবে তোলা হয়েছিল শরণখোলায় দম্পতির লাশ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদেরকে মাফ করে দিও’ বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বন্যার্তদের সহযোগিতায় গাইবেন রুনা লায়লা

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: ক’দিন আগেই জানা গিয়েছিল, দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক পরিবেশনায় হাজির হবেন রুনা লায়লা। মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে দেওয়া হবে সম্মাননা। কথা ছিল ১৮ জুলাই হবে এ অনুষ্ঠান।

তবে হঠাৎ দেশের বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হওয়ায় পরিকল্পনায় বদল আনা হয়েছে। গতকাল যদিও শোনা গিয়েছিল, ১৮ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই হতে পারে অনুষ্ঠানটি। তবে আজ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ২৪ জুলাই বসবে এ বিশেষ আসর।

বিষয়টি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি বলেছে, ‘যে কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে যিনি অসামান্য অবদান রেখেছেন, তাকে সম্মান জানানো মানে একটি জাতির সাংস্কৃতিক স্মৃতিকে সম্মান জানানো।’

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লাকে সম্মাননা প্রদান ছাড়াও এ অনুষ্ঠান থেকে বন্যার্ত মানুষের জন্য তহবিল গঠন করা হবে। সেটার লক্ষ্যেই গান শোনাবেন শিল্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা. জাহেদ উর রহমান (উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদা)।

সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন রুনা লায়লা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category