• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে নিউ আরবান এজেন্ডা পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন এখন চূড়ান্ত পর্যায়ে আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চট্টগ্রামে বন্যায় ক্ষতি ১৫০ কোটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলছে কারা, প্রশাসন বলছে জানে না রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর পদক বুকে নিয়ে আহাজারি করছেন মা যশোরের স্থানীয় পত্রিকার সাংবাদিকের আত্মহত্যা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামি দলের নতুন জোটের আভাস মির্জাপুরে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪

জাতিসংঘে নিউ আরবান এজেন্ডা পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মো.বাবুল শেখ, পিরোজপুর : বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর জাতিসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) ৮০তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত “High-level Meeting on the Midterm Review of the New Urban Agenda”-এ অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে (UN Headquarters) অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে তিনি টেকসই নগরায়ণ, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং বাংলাদেশের নগর উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় পিরোজপুরবাসীর মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল প্রতিমন্ত্রীর এ অংশগ্রহণকে দেশের জন্য ইতিবাচক অর্জন হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দল ও জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা দেশের মর্যাদা আরও সমুন্নত করবে এবং টেকসই নগর উন্নয়নে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category