প্রভাত সংবাদদাতা, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা কৃষক লীগের নেতা সুমনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ত্রিশাল থানাধীন রায়মনি আকিজ পার্টিকেল ফ্যাক্টরির সামনে থেকে তাকে ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করে । সুমন বাংলাদেশ কৃষক লীগ ত্রিশাল উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। সে মঠবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খাগাটি পাড়া (রায়মনি) এলাকার হাসমত আলী ও রাবিয়া দম্পতির পুত্র।