• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

পিরোজপুরে এপেক্স এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ

Reporter Name / ৩০০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায়এপেক্স ক্লাব অব পিরোজপুরের উদ্যোগে এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে এপেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৫ এর গভর্নর এপে. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন এপেক্সে বাংলাদেশের আজীবন সদস্য ও পিডিজি-৫ এপে. আফজাল হোসেন টিপু। সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি এপে. কাজী ফাহিমা আক্তার মুন্নি। এ সময় ক্লাবের অতিত সভাপতি এপে. সত্যজিৎ দাস তংকু, আইপিপি অ্যাড. রহিমা আক্তার হাসি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুল ইসলাম হিরা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফসিউল ইসলাম বাচ্চু, সেক্রেটারি এপে. মাহাতাব উদ্দীন শেখ রিপন, ট্রেজারার এপে. আহসানুল কবির, সার্ভিস ডিরেক্টর এপে. কে. জামান খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নজরুল ইসলামসহ শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৬৫ বছর ধরে এপেক্স বাংলাদেশ মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category