• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত রাজারহাটের জয়কুমার গ্রামের আশ্রয়ণের ঘর এখন পরিত্যক্ত জনপদ দৌলতদিয়ায় ২৫ কেজি ওজনের এক পাঙাশ ৭১ হাজারে বিক্রি ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর ঝড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান মাগুরায় জুলাই হত্যা মামলার ২ আসামির জামিনে আইনজীবীর কার্যালয় ভাঙচুর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি কৃষকের আনন্দে হঠাৎ ছন্দপতন মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড়

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ড্র

প্রভাত রিপোর্ট / ১৬৭ বার
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: গল টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনে তখনও বাকী ছিল ৫ ওভার। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ উইকেট। ফলাফল বের করা সম্ভব নয় জেনে ড্র মেনে নিয়ে হাত মেলান নাজমুল হোসেন শান্ত ও লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরা শুরু করেন ড্রেসিংরুমে।
ম্যাচ ড্র হলেও বেশ দাপট দেখিয়েছে বাংলাদেশ। দুই ইনিংসেই সেঞ্চুরি করে সব আলো নিজের করে নিয়েছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে তার সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত।
সেই টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। মারমুখি ব্যাটিং করতে থাকেন তারা। উদ্বোধনী জুটিতে ৩২ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। এরপর লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ১৩ বলে ৯ রান করা উদারাকে সাজঘরে ফেরান তিনি। এরপর উইকেট শিকার করেন নাইম হাসান। দলীয় ৩৪ রানে ২৫ বলে ২৪ রান করা নিশাঙ্কাকে আউট করেন নাইম।
নিশাঙ্কার বিদায়ের পর দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দ্রুতই জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাইজুল। ম্যাথুস ৮ ও চান্দিমাল ৮ রান করে সাজঘরে ফিরে যান।
কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা মিলে টিকে থাকেন। আর কোনো বিপদ হতে দেননি এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে দু’দল। ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কামিন্দু ও ধনাঞ্জায়া দুজনেই ১২ রানে অপরাজিত থাকেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও