• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫২ জন হাসপাতালে ভর্তি

প্রভাত রিপোর্ট / ১৭৬ বার
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২১ জুন) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এটি এ বছরে একদিনে পাওয়া সর্বাধিক রোগী। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ সব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৪২৯ জন।
স্বাস্থ্য অধিদফতর আওর জানায়, এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৮৮২ জন। এর মধ্যে ঢাকায় ২২৯ জন, বাকি ৬৫৩ জন অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিদের মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৭৬ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১৫ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) আট জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে ৭ জন, মেতে তিন জন এবং জুনে এখন পর্যন্ত আট জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও