• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা অফিসে গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর সারা দেশে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রাশেদ খাঁন বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা শিক্ষা প্রতিমন্ত্রীর

অফিসে গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘সবার কাছে দোয়া চাই, যাতে সততা, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি।’শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এবং দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারব যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আসে।’ তিনি বলেন, ‘তো আমার বিশ্বাস, ইনশাআল্লাহ, আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীর সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ করতে পারবো।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category