• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
বাংলাদেশ ও ভারতে সোনার দামে পার্থক্য কত রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল

অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে লড়ছেন। এবার শিল্পীর পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে এলো সংস্কৃতি মন্ত্রণালয়। শনিবার শিল্পীর বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন শবনম মুশতারী। তার অসুস্থতার খবর জেনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানম এবং শবনম মুশতারীর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা শবনম মুশতারী। ষাটের দশক থেকে তিনি সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। এছাড়া ২০১৫ সালে পেয়েছেন জাতীয় নজরুল পুরস্কার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category