• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী সর্বজনীন পেনশন স্কিমে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে : অর্থমন্ত্রী `ভুল হয়ে থাকলে দুঃখপ্রকাশ করছি, কিন্তু কোনো ভুল করিনি’ জুলাইকে ধারণ না করায় আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি বিরোধী দল

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পেলেন চামিন্দা ভাস

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম সেরা বোলার চামিন্দা ভাস। টেস্টে ৩৫৫ এবং ওয়ানডেতে ৪০০ উইকেট নেয়া এই পেসার প্রথমবারের মতো আইপিএলের কোচিংয়ে যুক্ত হয়েছেন। সম্প্রতি হেভিওয়েট কোচিং প্যানেল তৈরি করা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি পেস বোলিং কোচ হিসেবে ভাসকে নিয়োগ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে সৌরভ গাঙ্গুলির দল। এর আগে ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত এই তারকাকে প্রধান কোচ করে দিল্লি। এরপর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক তারকা যুবরাজ সিংকে। সেই প্যানেলে এবার যুক্ত হলেন চামিন্দা ভাস।
এর আগের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ ছিলেন মুনাফ প্যাটেল। তার স্থলাভিষিক্ত হলেন ভাস। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার শ্রীলঙ্কা জাতীয় দলকে বিভিন্ন মেয়াদে কোচিং করিয়েছেন। এর আগে অবশ্য কোচ পদে তার অভিষেক হয় নিউজিল্যান্ডের সঙ্গে। সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের কোচ হয়েছেন ভাস।
লঙ্কানদের সঙ্গে প্রথমবার ২০১৩-১৫ মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছিলেন চামিন্দা ভাস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড এবং পরবর্তীতে আবারও নিজ দেশকে কোচিং করান তিনি। এ ছাড়া ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তার কোচিংয়ের অভিজ্ঞতা আছে। পেশাদার ক্যারিয়ারে আইপিএলে ২০০৮-১০ তিন মৌসুমে ডেকান চার্জার্সের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন ভাস।
এদিকে, ভারতীয় সাবেক লেগস্পিনার অমিত মিশ্রকে দিল্লি স্পিন কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বলে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ ৩টি হ্যাটট্রিক রয়েছে তার। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর এখনও কোচিংয়ে অভিষেক হয়নি অমিত মিশ্র’র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category