• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
রোহিঙ্গা গণহত্যা

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে বিশ্ব আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস- আইসিজে), তা ‘ন্যায়সঙ্গত নয়’ বলে মনে করে মিয়ানমার। গতকাল ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চেয়ে রাজধানী নেইপিদো’তে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করেছিল এএফপি। দপ্তরের মুখপাত্র মুখপাত্র খাইং খাইং সোয়ে এ রায়কে ‘অন্যায্য’ উল্লেখ করে এএফপিকে বলেছেন, “আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়—১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।”
“সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।”
২০১৭ সালের আগস্ট মাসের প্রথম দিকে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণ হয়। পরে সেই বিস্ফোরণের দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা)।
সেই হামলার প্রতিক্রিায় ওই মাসের মাঝামাঝি সময় থেকে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ভয়াবহ সেই সহিংসতার সামনে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসেন ৭ লক্ষাধিক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের আশ্রয় শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলার রায় ঘোষণা হয়েছে গতকাল ১৯ নভেম্বর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category