• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমছে নদ-নদীর পানি ফুটবল খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, স্বামী গ্রেফতার

আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সেই বিয়ের ঘোষণাও আর বাস্তবায়ন করতে হলো না তাকে।
ফাইনালের পর নিজের ফেসবুক পেজে পরীমণি লেখেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।”
এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন পরীমণি। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে মজার পোস্টও দিয়েছিলেন তিনি—‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় পরীমণির সেই বিয়ের ঘোষণাও আর বাস্তবায়ন হলো না। প্রিয় দলকে ভালোবাসার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।’
ফুটবল নিয়ে তারকাদের এমনই নানা মজা আর আনন্দ-বেদনার মধ্য দিয়ে এভাবেই শেষ হলো বিশ্বকাপ ফুটবল ২০২৬।


আপনার মতামত লিখুন :
More News Of This Category