• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

আশুলিয়ায় মিছিল নিয়ে সড়কে শ্রমিকরা

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার: শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শ্রমিক অসন্তোষ। বেতন বৃদ্ধির দাবিতে সকালে কারখানায় হাজিরা দিয়ে বেরিয়ে এসে অন্যান্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। এতে একযোগে শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি পয়েন্টে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন।
এরপর কারখানা থেকে বেরিয়ে অন্যান্য কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে অন্য শ্রমিকদেরও বেরিয়ে আসতে বাধ্য করেন। একপর্যায়ে আশপাশের কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করলে শতাধিক কারখানার শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরে বিক্ষোভকারীরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিলে যানচলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ কয়েকটি পয়েন্ট থেকে ধাওয়া করে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেন।
এদিকে, বুধবার (৪ নভেম্বর) সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, পুলিশভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর সকাল থেকে সাভার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।
শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড কমিশন আগামী ডিসেম্বরে বেতন বাড়ানোর ঘোষণা দিলেও কত টাকা বেতন বাড়ানো হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এ অনিশ্চয়তার কারণেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে। এরই মধ্যে অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category