• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ইমরান হাশমির ‘আওরাপন ২’ আসছে ১৪ আগস্ট

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেতা ইমরান হাশমিকে আগামীতে দেখা যাবে ‘আওরাপন ২’ সিনেমায়। ২০০৭ সালের ‘আওরাপন’-এর এই সিক্যুয়েলে তিনি আবারও শিবম পণ্ডিত চরিত্রে অভিনয় করছেন। নিতিন কক্করের পরিচালনায় সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইমরান হাশমি বলিউডের বিরল অভিনেতাদের একজন। তিনি ক্যারিয়ারের শুরুতে নির্দিষ্ট ইমেজের গণ্ডি পেরিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার সঙ্গে ‘সিরিয়াল কিসার’ তকমাটি দীর্ঘদিন জড়িয়ে থাকলেও, বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
বর্তমানে বলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন তিনি। শুধু অভিনয়ে নয়, সম্পদের দিকেও তিনি কম নন। সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিক তার মোট সম্পদের একটি বড় অংশ। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। সিনেমার পারিশ্রমিক এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ই তার সম্পদের মূল উৎস বলে জানা যায়।
সিনেমা ও বিজ্ঞাপন থেকে আয়ের পাশাপাশি ইমরান হাশমির রিয়েল এস্টেটের মালিকানাও বেশ উল্লেখযোগ্য। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়ায় তার একটি পেন্টহাউস রয়েছে, এটি তিনি ১০ কোটি রুপিরও বেশি দামে কিনেছেন।
এছাড়াও মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় ১৬ কোটি রুপি বলে জানা যায়। এর পাশাপাশি, লোনাভালায় প্রায় ১২ কোটি রুপি দিয়ে কেনা একটি ভিলার মালিকও তিনি। ইমরান হাশমির বিলাসবহুল গাড়ির সংগ্রহও তার বিপুল সম্পদের আরেকটি দিক বলেই সেই প্রতিবেদনে বলা হয়েছে।
অভিনেতার গ্যারেজে রয়েছে বেশ কিছু দামি ও বিলাসবহুল গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য—১. ল্যাম্বরগিনি হুরাকান — প্রায় ৩.২ কোটি রুপি, রেঞ্জ রোভার ভোগ — প্রায় ২.৯ কোটি রুপি, অডি এ৮ এল — প্রায় ১.৮৮ কোটি রুপি, মার্সিডিজ-মেব্যাক এস৫৬০ — প্রায় ২.৫৭ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category