• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

এআই ছাড়াই ছেলেকে ‘নাইনটিস হিরো’ লুকে আনলেন পরীমনি

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : আচমকাই অতীতে ফিরতে শুরু করেছেন নেটিজেনরা। দিনকয়েক ধরে সামাজিক মাধ্যমে আশি কিংবা নব্বইয়ের দশকের লুকে নিজেদের মেলে ধরার ট্রেন্ডে গা ভাসিয়েছেন প্রায় সবাই। এমন সময়ে কোনো এআই প্রযুক্তি ছাড়াই বাস্তবে ছেলেকে নব্বই দশকের আবহে ফুটিয়ে তুললেন চিত্রনায়িকা পরীমনি। ছেলের হেয়ারকাটে পরিবর্তন এনে তাকে যেন বানিয়ে দিয়েছেন সেই সময়ের এক মিষ্টি নায়ক।
সামাজিক মাধ্যমে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’ অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’। ছবিতে নীল রঙের টি-শার্ট আর লম্বাটে ছাঁটের চুলে দেখা গেছে পূণ্যকে। ছোট্ট পূণ্যের এই নতুন রূপ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা তা বলাই বাহুল্য।
ছবিগুলো প্রকাশ পেতেই মন্তব্য ঘরে প্রশংসার জোয়ার বয়ে গেছে। মিষ্টি এই লুকে পূণ্যকে দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ আবার অনেকেই বাবার সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘পুরাই বাপের মতন!’
উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে একা হাতেই সামলে আসছেন পরীমনি। পরবর্তীতে এক কন্যাসন্তান দত্তক নেন তিনি, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা হাতেই সংসার ও ক্যারিয়ার সামলাচ্ছেন এই অভিনেত্রী। যদিও দিন কয়েক আগে তার কোলে নতুন এক সদ্যোজাতকে দেখা যায়। সকলের ধারণা, আরও একবার সন্তান দত্তক নিয়েছেন নায়িকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category