• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

এক বছর পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার যাচ্ছে আলু

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারে রপ্তানি হচ্ছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার এক বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মিয়ানমারে নিত্যপণ্য রপ্তানি করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলের দিকে টেকনাফ স্থলবন্দর দিয়ে আলুগুলো মিয়ানমারের উদ্দেশে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মাহবুব রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফ স্থলবন্দর দিয়ে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারে রপ্তানি করা হবে। এরই মধ্যে ট্রলারে আলু তোলার কাজ চলছে। সব কার্যক্রম সম্পন্ন হলে বিকেলের দিকে আলুভর্তি ট্রলার মিয়ানমারের উদ্দেশে রওনা দেবে। এর আগে গত ১ মে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারে আলু রপ্তানির জন্য শ্রমিকরা ট্রলারে আলু তুলছেন। ধীরে ধীরে সীমান্ত বাণিজ্য পুরোদমে চালু হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category