• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

এগিয়ে আনা হলো আলিয়ার ‘আলফা’

Reporter Name / ৯৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রভাত বিনোদন: আলিয়া ভাট ও শারভারি অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’-র মুক্তি বেশ কয়েক মাস ধরে পিছিয়ে নেয়া হয়। গত বছরের বড়দিনে সিনেমাটি মুক্তির কথা ছিল, পরে ২০২৬ সালের এপ্রিল মাসে পরিবর্তিত হয়। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, নির্মাতারা গোয়েন্দা কাহিনিনির্ভর মুভিটির মুক্তি এক সপ্তাহ এগিয়ে আনার পরিকল্পনা করছেন।
যদি এ খবর সত্যি হয়, তবে ‘আলফা’ ১০ জুলাইয়ের পরিবর্তে ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির তারিখ এগিয়ে আনার এই সিদ্ধান্তটি সম্ভবত ‘ধামাল ৪’-এর মুক্তির পরিকল্পনার কারণে নেওয়া হচ্ছে, যা এখন ১৭ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
যেহেতু ক্রিস্টোফার নোলানের বহু প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’-ও ১৭ জুলাই মুক্তি পাচ্ছে, তাই নতুন ছবি প্রেক্ষাগৃহে আসার আগে ‘আলফা’-র জন্য অন্তত দুই সপ্তাহের একটি পরিষ্কার প্রেক্ষাগৃহের সময় পাওয়াটা বেশি যুক্তিযুক্ত, যাতে প্রতিযোগিতা কম থাকে।
যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজকরা এর আগে ‘দ্য রেলওয়ে মেন’ পরিচালনা করেছিলেন। ‘আলফা’ ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন ববি দেওল এবং অনিল কাপুর। ববি দেওলকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। বক্স অফিসে তেমন সাফল্য না পাওয়া ‘জিগরা’(২০২৪)-এর পর প্রায় ২ বছর পর এটিই আলিয়ার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
এদিকে শারভারি তার আরেকটি বড় ছবি ‘ম্যায় বাপাস আউঙ্গা’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ১২ই জুন মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category