• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার

এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: রেফারির সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কি করায় জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। এবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে আচরণবিধি ভাঙার কারণে আরিফ তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ও ৩৫০ ডলার জরিমানা করা হয়েছে।
সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ ৫-১ গোলে হেরেছিল। ওই ম্যাচে ৭১ মিনিটে মিডফিল্ডার আরিফ লাল কার্ড দেখেন। প্রতিপক্ষের খেলোয়াড়কে চরমভাবে ফাউল ও রেফারির সঙ্গে দ্বিমত পোষণ করায় ম্যাচ কমিশনার রিপোর্ট করে। সেই রিপোর্টের ভিত্তিতে এএফসি ডিসিপ্লিনারি কমিটি তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে। জরিমানাও গুনতে হবে তাকে। ফলে আরিফ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারেননি। জরিমানার অর্থ এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। বাফুফে এএফসির এই শাস্তির বিষয়টি প্রকাশ করেনি।
সিনিয়র জাতীয় দলে আল আমিন সম্ভাবনাময় ফরোয়ার্ড। মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের ঘটনায় তিনি বড় শাস্তি পেয়েছেন ফিফা থেকে। তার শাস্তির পর বাংলাদেশ ইতোমধ্যে ছয় ম্যাচ খেলছে। আরও নয় ম্যাচ অপেক্ষা করতে হবে তাকে। ফলে ২০২৭ সালেও বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা তার নেই।
আল আমিন শাস্তির কথা সপ্তাহখানেক পর মিডিয়ার মাধ্যমে জেনেছিল। এত দেরিতে খেলোয়াড় কেন জানবে এটা নিয়ে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সভায় স্টাফদের জেরা করেছিলেন। এরপর আল আমিনের বিষয়টি আপিলের সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো নতুন খবর জানেন না আল আমিন, ‘ফিফা আমাকে এত বড় শাস্তি দিয়েছিল, সেটা ফেডারেশনের আগে আপনাদের মাধ্যমে জেনেছি। ফেডারেশন বলছে আমার জন্য আপিল করছে, আপিলের চিঠি চাইলেও আমাকে দেয়নি। এমনকি আপিলের অবস্থাও আমাকে এখনও জানায়নি। আমি ফেডারেশনের সঙ্গে আবার যোগাযোগ করব।’
আন্তর্জাতিক ম্যাচে রেফারির সঙ্গে তর্ক করে বাংলাদেশের অনেক ফুটবলার কার্ড ও বড় শাস্তির মধ্যে পড়েছে। ফুটবলের নতুন আইনে রেফারির সঙ্গে শুধু অধিনায়কই কথা বলতে পারবেন, তাও বিশেষ ঘটনায়। এজন্য জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি হামজাকে অধিনায়কত্ব দিতে বেশি আগ্রহী ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category