• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: এশিয়ার প্রভাবশালী দেশগুলোর মধ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারত। অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক তৎপরতা ও সামরিক সক্ষমতার বিবেচনায় অঞ্চলটির তৃতীয় শক্তিধর দেশ হিসেবে জায়গা ধরে রেখেছে দেশটি। একই সঙ্গে এশিয়ার আঞ্চলিক নেতাদের মধ্যে কার্যকারিতার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে চীনের সামগ্রিক ক্ষমতার ব্যবধান ২০১৮ সালের পর বর্তমানে সবচেয়ে কম। তবে মোট ক্ষমতার হিসাবে চীন এখনো ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটির মূল্যায়নে আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের অগ্রগতি হয়েছে। বাকি তিনটি ক্ষেত্রে কিছুটা পিছিয়েছে দেশটি। কূটনৈতিক প্রভাব সামান্য কমলেও এটি এখনো ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়ার অনেক দেশের কূটনৈতিক প্রভাব কমে এলেও ভারত নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধিও ভারতের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির ফলে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে নবম স্থানে উঠে এসেছে ভারত।
এ ছাড়া ভারতের সাংস্কৃতিক প্রভাবের স্কোর বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৮ পয়েন্টে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যের আদান-প্রদান এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিকে এ উন্নতির পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হয়েছে।
লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক ও এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতের স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ পয়েন্ট হয়েছে। এর ফলে এশিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে দেশটির অবস্থান আরও দৃঢ় হয়েছে। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা দুর্বলতা থাকলেও নেতৃত্বের কার্যকারিতার বিচারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরই রয়েছেন নরেন্দ্র মোদি। তবে প্রতিবেদনে ভারতের কিছু দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রুপির মূল্য কমে যাওয়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া। এ ছাড়া মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে। উপসাগরীয় অঞ্চলে সংঘাত চলাকালে ভারতের কূটনৈতিক ভূমিকা তুলনামূলকভাবে সীমিত থাকাকেও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ায় ভারতের প্রভাব ও সম্ভাবনা এখনো উল্লেখযোগ্য বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category