• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’—আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : আজ বৃহস্পতিবার আদালতে যান চিত্রনায়িকা পরীমনি। পরে আদালত থেকে জামিন পেয়ে বের হয়ে তাঁর গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এমন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন পরীমনি। এ ঘটনায় পরীমনি মেজাজ হারান। মুঠোফোন হাতে ভিডিও করতে থাকা একজনকে শাসাতে থাকেন। কী হয়েছিল পরীমনির সঙ্গে?
ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা নিরাপত্তা দিয়ে আদালত থেকে বের করে নিয়ে আসছিলেন। তিনি হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় সাংবাদিকদের অনেকেই তাঁকে ঘিরে ধরেন। কেউ কেউ দূর থেকেই পরীমনিকে জামিন নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’
কিন্তু পরীমনি এ সময় কারও কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি যাচ্ছিলেন তাঁর সাদা গাড়ির দিকে। গাড়িতে উঠবেন, এমন সময় হঠাৎ মেজাজ হারিয়ে একজনের দিকে তেড়ে আসেন পরীমনি। এই ঢালিউড নায়িকাকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ সেই সময় মুঠোফোন হাতে থাকা একজন বলতে থাকেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পাশ থেকে পরীমনির সহকারীরাও বলতে থাকেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’
প্রায় ৩০ সেকেন্ড, একসময় বেশ ক্ষিপ্তও হয়ে যান পরীমনি। গণমাধ্যমকর্মীদের সামনেই ওই ব্যক্তির ওপর বারবার রাগ দেখান এই নায়িকা। পরীমনিকে আরও বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ তখন অনেকেই পরীমনির অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেন। এ সময় রাগ নিয়েই পরীমনি দ্রুত গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার আগেও পরীমনি এ ঘটনায় বিরক্ত নিয়ে প্রতিক্রিয়া দেখান। অভিযুক্ত ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘তাঁর গায়ে আমি দেইনি। কেন সে এ অভিযোগ করবে?’ পরে দ্রুত বের হয়ে যায় পরীমনির গাড়িটি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ ঘটনার এক দিন পরেই আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই চিত্রনায়িকা। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category