• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব : বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। আমরা তিনটির মতো নতুন উইং চালু করেছি। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে যেগুলো আগে ছিল না।তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে আমরা কাজ করব।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত নেবে সরকার নিজেই। আর এ ধরনের যেকোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী আসছে, তা দেখে আমাদের প্রভাবিত হওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার (২১ আগস্ট) তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category