• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

কারিনার ‘দায়রা’ কি হায়দ্রাবাদ-কাণ্ড থেকে তৈরি, মুখ খুললেন মেঘনা গুলজার

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ফিল্মি ক্যারিয়ারের বৃহস্পতি এখন তুঙ্গে! ২০২৩ সালেই বলিউডে দাপুটে প্রত্যাবর্তন ঘটে তার। পর পর দুটো জাঁদরেল চরিত্রে অভিনয় করে সিনেসমালোচক তো বটেই এমনকি দর্শকমহলেও আলোড়ন ফেলে দিয়েছিলেন বেবো। এবার বাস্তবের নৃশংস দলিল নিয়ে পর্দায় পুলিশ অফিসারের ভূমিকায় কাঁপন ধরালেন কারিনা? তার সিনেমা ‘দায়রা’র ঝলক দেখে তেমন প্রশ্নই উঠেছে।
২০১৯ সালে হায়দ্রাবাদে ছাব্বিশ বছরের তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা ভারত। ধর্ষণ-খুনের পর ওই ডাক্তারের দেহ পুড়িয়ে দেওয়া হয়। এমন পৈশাচিক ঘটনা অবলম্বনেই কি তৈরি কারিনা কাপুরের ‘দায়রা’? সোমবার (৩১ আগস্ট) মুম্বাইয়ে প্রচারঝলক উন্মোচনের দিনই প্রশ্ন রাখা হয়েছিল পরিচালক মেঘনা গুলজারের কাছে।
প্রশ্ন শুনেই মেঘনা জানালেন, “শুধু একটি ঘটনার তথ্য ও পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করলে আমাদের ছবির পরিধি খুব সীমিত হয়ে যেত। এগুলো ভীষণ সংবেদনশীল বিষয়। তাই একটিমাত্র দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ থাকতে চাইনি। দেশের বিভিন্ন প্রান্তে যা ঘটে, আমরা সেগুলিই তুলে ধরার চেষ্টা করেছি।” ‘দায়রা’র গল্পের সঙ্গে গোটা বিশ্বের দর্শক একাত্ম হতে পারবেন, সে কথাও উল্লেখ করেন পরিচালক।
মেঘনা গুলজারের ভাষায়, “এমন নয় যে ঘটনাগুলো কেবল একটি দেশ, কোনও রাজ্য বা বিশেষ কোনও অঞ্চলেই ঘটে। আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি, সেগুলো সব জায়গাতে প্রায়ই ঘটে।” পরিচালকের মতে, বাস্তবের এমন একাধিক নৃশংস ঘটনার একটা সাধারণ যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে ‘দায়রা’তে। প্রসঙ্গত, আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘দায়রা’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category