• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
চালু হলো বাংলায় বিনামূল্যে এআই শেখার কোর্স পিরোজপুরে জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা কমিটি অনুমোদন ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ওভারটেকিংয়ে দুর্ঘটনা, বাসচালক পলাতক বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে সোনা-টাকা নিয়ে পালিয়েছে ধান কাটা শ্রমিকেরা গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় সোয়া লাখে বি‌ক্রি হলো ৩ কাত‌ল বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস আকাশ মেঘলা, ধান ডুবে যাওয়ার শঙ্কা কিশোরগঞ্জের কৃষকদের সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে সোনা-টাকা নিয়ে পালিয়েছে ধান কাটা শ্রমিকেরা

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় সমীরণ বেগম (৬৮) নামে ঘুমন্ত এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন শ্রমিকরা। রবিবার (৩ মে) সকালে চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সমীরণ বেগম শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের আবদুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, গত ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে ৪ জন ধান কাটার শ্রমিক ভাড়া করেন আবদুল বাতেন মোল্লা। শনিবার একজন শ্রমিক তাদের পরিবারের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর বাকি তিন শ্রমিক রাতে আরও একজনকে ভাড়া আনেন। তারা আবদুল বাতেন মোল্লার বসত ঘরের একটি কক্ষে রাত্রিযাপন করেন। পাশের কক্ষে বৃদ্ধা সমীরণ বেগম ও অপর পাশের কক্ষে তার স্বামী আবদুল বাতেন মোল্লা ঘুমিয়ে পড়েন। সকালে হাত-পা বাঁধা ও গলায় পর্দার কাপড় প্যাঁচানো অবস্থায় সমীরণ বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে বশির মোল্লা জানান, প্রতিদিন ভোরে উঠে মা ফজরের নামাজ আদায় করতেন। শ্রমিকরাও খুব সকালে উঠে কাজ শুরু করতো। আজ সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি শ্রমিকরা নেই এবং মায়ের কক্ষে গিয়ে দেখি ওনার হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় প্যাঁচিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে আমরা শ্রমিকদের নাম ও পরিচয় সম্পর্কে কিছুই জানি না। আমরা জানতাম তাদের বাড়ি চাঁদপুর ও ঢাকা জেলায়।
শুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার বলেন, বাতেন মোল্লা আমাদের এলাকার বেশ সম্পদশালী। এক ছেলে ও তিন মেয়ে তার। প্রতি বছর ক্যান্টনম্যান্ট থেকে শ্রমিক এনে কাজ করান। প্রতিবারের মতো এবারও শ্রমিক আনার পর শ্রমিকরা তার স্ত্রীকে শ্বাসরূদ্ধ করে হত্যার পর নগদ প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও অনেক মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ওই বাড়িতে আসি এবং পুলিশকে খবর দেই।
এ বিষয়ে চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে শ্রমিকরাই ওই বৃদ্ধাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমল্লিা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category