• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও গাজা নিয়ে ট্রাম্পের ১৫ প্রস্তাবে নারাজ নেতানিয়াহু জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলিদের

ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন, বললেন ‘ভাই, শান্ত হোন’

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : নায়ক থেকে গায়ক, ব্যবসায়ী থেকে প্রযোজক, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। এবার প্রায় ১০ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা গেল। অভিনেত্রীর এখন ৩৪ এবং যশস্বী ২৪ বছরের। সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।তবে ভাইরাল সেই ভিডিওর একটি পোস্টে মন্তব্য করেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ম্রুণাল। অভিনেত্রীর বক্তব্যের সারকথা, একই জায়গা থেকে বের হলেই যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
গুঞ্জনের ইতি টানতে মৃণাল পোস্টের যে মন্তব্যঘরে প্রতিক্রিয়া জানান, সেখানে লেখা ছিল- ‘মৃণাল ঠাকুর কি তার চেয়ে ৯ বছর ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ডেট করছেন?’ ওই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেত্রী লেখেন, ‘ভাই, শান্ত হন। আমাদের একসঙ্গে কোথায় দেখেছেন? কীভাবে? আপনারা এত শিক্ষিত মানুষ হয়েও এমন গুজবকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন কীভাবে?’
তিনি আরও লেখেন, ‘দেশে কত কিছুই না ঘটছে। জেন জিদের কাছ থেকে কিছু শিখুন, গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন, তাহলে আরও বেশি ভিউ পাবেন।’ ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা গেছে। ‘মুঝসে কুছ কেহতি…ইয়ে খামোশিয়া’ দিয়ে ২০১২ সালে টিভিতে কাজ শুরু করেন ম্রুণাল। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category