• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার হেফাজতের সম্মেলনে তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

গজনি’র পোশাকে ছিলেন বলে আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছিল : সোনম ওয়াংচুক

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : রাজকুমার হিরানির ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এর জনপ্রিয় চরিত্র ফুনসুক ওয়াংড়ু নাকি পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে কেন্দ্র করে তৈরি হয়নি, সম্প্রতি এমন দাবি করেছিলেন বলিউড তারকা আমির খান। তার ভাষ্য ছিল, ছবিটির শুটিংয়ের আগে তিনি বা তার চিত্রনাট্যকাররা সোনমকে চিনতেনই না। তবে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আমির ও সোনমের পুরনো একটি সাক্ষাতের ভিডিও ছড়িয়ে পড়লে আমিরের দাবির বিরুদ্ধে রসিকতা করেছেন সোনম ওয়াংচুক নিজেই।
প্রখর গুপ্তার একটি পডকাস্টে সোনম ওয়াংচুক রসিকতা করে বলেন, সাক্ষাতের পর আমির হয়তো সাময়িক স্মৃতিভ্রমে ভুগছিলেন। তিনি বলেন, যে ভিডিওগুলো নতুন করে সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে তিনি আমার বক্তব্য শুনছেন এবং তার পরনে ছিল ‘গজনি’ ছবির পোশাক। হয়তো ‘গজনি’ চরিত্রের পোশাকে ছিলেন বলেই তার শর্ট-টার্ম মেমোরি লস হয়েছিল এবং ১৫ মিনিট পরেই তিনি আমাদের সাক্ষাতের কথা ভুলে যান! তাই এতে আমি মোটেই অবাক হইনি।
সোনম আরও জানান, কেবল দেখাই হয়নি, আমিরের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছিল। তিনি বলেন, মানুষ বলে আমির নাকি তার চরিত্রের মধ্যে পুরো ডুবে যান। তাই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি যখন পুরস্কার নিচ্ছিলাম, তখন হয়তো তিনি ‘গজনি’ চরিত্রের ভেতরে অতিরিক্ত ডুবে ছিলেন। নয়তো আমাদের মধ্যে তো কত ভাবনার আদান-প্রদান হয়েছিল।
তবে ফুনসুক ওয়াংড়ু চরিত্রটি পুরোটাই তার ওপর ভিত্তি করে তৈরি, এমন দাবি করতে চান না সোনম। হেসে তিনি বলেন, এটিকে আমরা অনুপ্রেরণা বলতে পারি, তাই না? হতে পারে তিনি সেই ভাবনাগুলো নিয়ে লেখকের কাছে যান এবং চিত্রনাট্য বদলান। আগে থেকেই একটা স্ক্রিপ্ট ছিল, হয়তো তিনি অবচেতনভাবেই এটা করেছেন এবং লেখকরাও জানতেন না এটা কোথা থেকে এসেছে। বিষয় যাই হোক না কেন, এতে আমার কোনও আপত্তি নেই।
২০০৯ সালে মুক্তি পাওয়া বিদু বিনোদ চোপড়া প্রযোজিত ও সহ-লিখিত ‘থ্রি ইডিয়টস’ বিশ্বজুড়ে ৪৬০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছিল। ছবিতে সোনম ওয়াংচুকের মতোই লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ ফুনসুক ওয়াংড়ুর চরিত্রে অভিনয় করেন আমির খান। সম্প্রতি শোনা যাচ্ছে, মূল তারকাদের নিয়ে ছবিটির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :
More News Of This Category