• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline
“দক্ষতা উন্নয়নে মনোযোগী হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বহুগুণে বেড়ে যাবে” নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ শিবচরে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ ‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে শাকিব খানের আবেগঘন বার্তা লন্ডনে সংবাদ সম্মেলনে সালমান শাহর নীলা চৌধুরী বললেন, ১০০ কোটির প্রস্তাব এসেছিল গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন

গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও পর্যাপ্ত। কিন্তু গাড়ি চালানোর প্রধান জ্বালানি সিএনজির দেখা মিলছে না। ঢাকা শহরজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। আমদানি করা এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে জাতীয় গ্রিডে তীব্র স্বল্পচাপ। শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন।
প্রতিদিনের রান্নাবান্না থেকে শুরু করে সময়মতো গন্তব্যে পৌঁছানো, নগরবাসীর প্রতিটি পদক্ষেপেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই সংকট।
রাজধানীর প্রায় প্রতিটি এলাকার চিত্রই এখন এক। সংকটের আঁচ লেগেছে পরিবহন খাতেও। এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে ব্যাহত হচ্ছে গণপরিবহন চলাচল, চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও সাধারণ যাত্রীরা।
এদিকে সরবরাহ না থাকায় বেশকিছু গ্যাস পাম্প বন্ধ রাখা হয়েছে।
মালিকদের মতে, সংকটের কারণে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটি ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের ধাক্কায় এলএনজি আমদানি কম হওয়ায় সৃষ্টি হয়েছে এই সংকট। এদিকে দ্রুতই সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হলেও, ভুক্তভোগীরা বাস্তবে এর কোনো প্রভাব দেখছেন না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category