• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পুশ ইন ঠেকাতে বিজিবির সঙ্গে হিলি সীমান্ত পাহারায় গ্রামবাসী রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ শরীয়তপুরের গোসাইরহাটে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, আতঙ্কে এলাকাবাসী পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৬ জন উধাও খুলনার বাজারে সবজি ও মুরগির দামে স্বস্তি থাকলেও মাছের দাম চড়া কিশোরগঞ্জের চামড়ার বাজারে সিন্ডিকেটের থাবা, ব্যবসায়ীদের দীর্ঘশ্বাস প্রখর রোদে হাঁসফাঁস, দুর্ভোগে রাজশাহীর শিশু, বয়স্ক এবং শ্রমজীবী মানুষ

গানের মুহূর্ত উপভোগের চেয়ে মানুষ এখন ভিডিও করতে বেশি ব্যস্ত- ক্ষোভ ম্যাডোনার

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: প্রযুক্তির উৎকর্ষতায় আমূল বদলে গেছে মানুষের জীবন। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে সকলের। আজকাল গানের আসরেও মানুষ মন দিয়ে গান শোনে না, গানের তালে দোলে না। মুঠোফোন বের করে সেটার ভিডিও-ছবি ধারণ করা নিয়েই থাকে ব্যস্ত। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন পপ কুইন ম্যাডোনা। কনসার্টে গান শুনতে আসা সবার উদ্দেশ্যে তিনি বললেন, ‘ফোন পকেটে রাখুন, আর মন দিয়ে গান শুনুন।’শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ঐতিহাসিক বেকন থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ‘কনফেশন ২: দ্য ফিল্ম’-এর প্রিমিয়ার। এটি ম্যাডোনার ১৫তম স্টুডিও অ্যালবাম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিল্পী।
অনুষ্ঠানে উপস্থিত সবার ফোন নিয়ে তালাবদ্ধ রাখা হয়েছিল, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে। এ বিষয়ে ম্যাডোনা বলেন, ‘এখন মানুষের মধ্যে সবকিছু নথিভুক্ত করে রাখার এক অভ্যাস তৈরি হয়েছে, যেটা আমাদের জীবনযাপনই বদলে দিয়েছে। তবে এ নিয়ে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বদলায়নি। আমি এই পৃথিবীতে এসেছি কাজ করার জন্য, শুধু দেখে যাওয়ার জন্য নয়।’
সম্প্রতি বিখ্যাত কোচেলা উৎসবে গান করেছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গান করার সময় তিনি খেয়াল করেছেন, দর্শক সারিতে সবাই ফোন নিয়ে কতটা ব্যস্ত। ম্যাডোনা বলেন, ‘কোচেলায় পারফর্ম করার অভিজ্ঞতা দারুণ। কিন্তু মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকিয়ে মুখের বদলে দেখেছি অসংখ্য মোবাইল স্ক্রিন; এটা অস্বস্তিকর। নাচ একটি গভীর সামষ্টিক ও আদিম অভিজ্ঞতা, যেটা মানুষকে একে অপরের সঙ্গে এবং মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে। কিন্তু বর্তমানে মানুষ মুহূর্ত উপভোগ করার পরিবর্তে সেটাকে মোবাইলে ধারণ করতেই বেশি ব্যস্ত। এ কারণে আত্মার সেই সংযোগের অনুভূতি ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
আগামীকাল ইউটিউবে মুক্তি পাবে ‘কনফেশন ২’ তথ্যচিত্রটি। আর অ্যালবামটি বাজারে আসবে ৩ জুলাই। তবে এখনো পর্যন্ত এই অ্যালবাম নিয়ে কোনো কনসার্ট ট্যুরের খবর দেননি গায়িকা। ১৯ জুলাই ম্যাডোনাকে পাওয়া যাবে ফিফা বিশ্বকাপের ফাইনালে, হাফটাইম শোতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category