• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বেতন ও মজুরি সমন্বয়ের চাপ তৈরি হতে পারে বেসরকারি খাতে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী। তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অনেকটাই অজানা ২১ দিনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এবার সিনেমা। নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত সিনেমায় মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ি। তবে এখনো সিনেমার নাম কিংবা মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় গান্ধীর চরিত্রে মনোজের লুক। দেখা যায়, একটি জনসভায় অনুগামীদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন মহাত্মা গান্ধী। লুক প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন অভিনেতা।
এ সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্লা। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি শুধু ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণ নয়, বরং সেই গুরুত্বপূর্ণ সময়ের আবেগ, মানবিক দিক এবং চরিত্রগুলোর অন্তর্লোককে তুলে ধরবে।
এদিকে ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মনোজ বাজপেয়ি অভিনীত ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। অরবিন্দ আদিগার বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন বেন রেখি। এই সিনেমায় প্রথমবার মনোজের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category