• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম

গোল করে কেন কেঁদেছেন, জানালেন মেসি

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : কাতারে বিশ্বকাপ ট্রফি জেতার পর আর্জেন্টিনার এবারের অভিযানের শুরুটাও হলো স্বপ্নের মতো। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অতিমানবীয় হ্যাটট্রিকে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসালেন। এমন দিনেও ভক্তদের নজর এড়ায়নি প্রথম গোল করার পর মেসির চোখের জল।
গোল উদযাপনের সময় আর্জেন্টাইন অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিশ্বকাপের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত তাকে আবেগতাড়িত করেছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানালেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।’
তবে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ এবং পুরো আর্জেন্টিনা দলের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাঠে তার খেলা দেখে কে বলবে, সময়টা এত কঠিন ছিল? তিন গোল করে দলের বড় জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। প্রতিপক্ষ আলজেরিয়াকে নিয়ে মেসি বলছিলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আলজেরিয়া দলে দ্রুতগতির ও পরিশ্রমী কিছু খেলোয়াড় আছে। বল পেলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সৌভাগ্যক্রমে আমরা শুরুতেই এগিয়ে যেতে পেরেছি, এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখি।’
বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলেও আগামীর পথ মোটেও সহজ ভাবছেন না ৩৮ বছর বয়সী এই তারকা। তার মতে, এবারের বিশ্বকাপে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। মেসি বলেন, ‘গত বিশ্বকাপ থেকেই আমরা শিখেছি, এখানে কেউ কাউকে কিছু উপহার দেয় না। সব দলই শক্তিশালী, সংগঠিত এবং নিজেদের মতো করে প্রস্তুত। প্রতিটি ম্যাচই কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
বয়সটা ৩৯ ছুঁইছুঁই। এই বয়সে এসেও মাঠে নিজের সেরাটা দিয়ে যাওয়ার জন্য কী তাকে অনুপ্রাণিত করে, “আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এটা আমার প্যাশন। যখন আমার মন ভালো থাকে, আমি আমার সর্বস্ব দিয়ে দিই। আমরা এখন রাফায়েল নাদালের সিরিজ দেখছি এবং আমি তার সাথে অনেক মিল খুঁজে পাই; আমাদের মধ্যে অনেক মিল আছে, কারণ আমিও আমার সেরাটা দিতে চাই এবং ভালো অনুভব করতে চাই। আমি এভাবেই খেলাটা উপভোগ করি। যতদিন আমি পারব এবং খেলার জন্য ফিট থাকব, আমি এখানেই থাকব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category