• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন

গৌরী স্প্র্যাটকে ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন আমির খান

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে বলিউড তারকাদের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে তাঁদের বিয়ের আয়োজন হবে একেবারেই ঘরোয়া ও ব্যক্তিগত।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, বিয়েটি হবে রেজিস্ট্রি করে এবং খুব সীমিত পরিসরে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। আমির বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত আয়োজন। ঘরেই খুব সাধারণভাবে নিবন্ধন করে বিয়ে হবে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু থাকবে।’
বর্তমান সময়টাকে জীবনের সবচেয়ে সুখের অধ্যায়গুলোর একটি বলে মনে করছেন আমির। গৌরী স্প্র্যাটকে তিনি আখ্যা দিয়েছেন ‘আশীর্বাদ’ হিসেবে।
বিয়ে নিয়ে এত আলোচনা ও আগ্রহের বিষয়ে বিস্ময় প্রকাশ করে অভিনেতা বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।’
তিনি আরও বলেন, ‘আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না।’
আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম দেখা হয়েছিল। এরপর একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার যোগাযোগ শুরু হলে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রকাশ্যে গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। এরপর কয়েকটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ককে সব সময়ই আলোচনার বাইরে রাখার চেষ্টা করেছেন তাঁরা। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন আমির।
তিনি বলেছিলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই। কিরণ রাও ও রীনা দত্তর সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো টেকেনি। গৌরী আমার জীবনে এসেছে বলে আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, এখন এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।’
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি বিয়ে করেছিলেন রীনা দত্তকে। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন। অন্যদিকে গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে এক ছেলে রয়েছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category