• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও গাজা নিয়ে ট্রাম্পের ১৫ প্রস্তাবে নারাজ নেতানিয়াহু জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলিদের

চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার : এসএসসি পরীক্ষা ২০২৬ ফলাফলে কক্সবাজার জেলায় সাফল্যের নজির সৃষ্টি করেছে চকরিয়া গ্রামার স্কুল। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ২৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ২০ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণেই এ সাফল্য এসেছে।
স্থানীয়রা জানান, চকরিয়া গ্রামার স্কুলের এবারের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে ৩৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন কক্সবাজার জেলার শিক্ষাঙ্গনে বিদ্যালয়টির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
একজন শিক্ষার্থী জানান, পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষকরা নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন। তাদের সহযোগিতা ও নিজের পরিশ্রমের ফলেই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
শিক্ষানুরাগী সাংবাদিক এ কে এম বেলাল উদ্দীনজানান, চকরিয়া গ্রামার স্কুলের এবারের ফলাফল প্রশংসনীয়। শিক্ষার মান ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অভিভাবক দেলওয়ার জানান, সন্তানের ভালো ফলাফলে তারা আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত পরামর্শ ও উৎসাহ দিয়েছেন বলেই এ ধরনের ফলাফল সম্ভব হয়েছে।
চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করবেন।
এবারের ফলাফলে চকরিয়া গ্রামার স্কুলের সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category