• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

চরকির সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তমা মির্জা , প্রশংসায় পরিচালক রায়হান রাফী

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : ‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ে তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় আবেগাপ্লুত করে তুলেছিল সেটে উপস্থিত সবাইকে। পর্দায় সেই আবেগ দর্শকদের মনেও ছড়িয়ে পড়ায় পুরো কাজটি আরও অর্থবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও এই চলচ্চিত্র ঘিরে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
রায়হান রাফী তার পোস্টে লেখেন, ‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল। সেই একই আবেগ যখন দর্শকদের মনেও অনুরণিত হতে দেখেছি, তখন পুরো যাত্রাটি আরও অর্থবহ হয়ে উঠেছে।
‘আমলনামা’ আমার মনে বিশেষ একটি জায়গা দখল করে আছে। এটি ছিল আমার অত্যন্ত ব্যক্তিগত একটি যাত্রা, যা গড়ে উঠেছে ভালোবাসা, আস্থা এবং অসাধারণ একটি দলের সম্মিলিত প্রচেষ্টায়।’তার কথায়, ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তমা মির্জা জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আর ‘আমলনামা’র জন্য আমি পেয়েছি সেরা পরিচালক চলচ্চিত্র পুরস্কার। এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। এই যাত্রাকে সফল করে তুলেছেন যারা, তাদের প্রত্যেকের জন্য আমি গর্বিত। কিছু মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, কেন শুরুতে চলচ্চিত্র নির্মাণের প্রেমে পড়েছিলাম।”
রায়হান রাফীর পরিচালনায় ‘আমলনামা’ চরকিতে মুক্তি পাওয়া একটি অরিজিনাল চলচ্চিত্র। ওয়েব সিরিজ নয়, একক চলচ্চিত্র হিসেবে নির্মিত এই কাজের গল্পে রয়েছে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া। চলচ্চিত্রটির জন্য তমা মির্জার সেরা অভিনেত্রীর স্বীকৃতি এবং রায়হান রাফীর সেরা পরিচালকের পুরস্কারপ্রাপ্তি নির্মাতা ও অভিনয়শিল্পীর অভিজ্ঞতাকে নতুন করে আলোচনায় এনেছে। পরিচালকের ভাষ্যে, ‘আমলনামা’র শেষ দৃশ্যে তমার অভিনয় এবং দর্শকদের মধ্যে সেই আবেগের প্রতিফলন পুরো নির্মাণযাত্রাকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category