• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৩ নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার খুলনায় মাছের দাম লাগামহীন, ক্রেতাদের বাজার মনিটরিংয়ের দাবি ত্রিশালে জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পাথরঘাটায় চাচী হত্যার ঘাতক আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বিজিবি। রবিবার (৬ আগস্ট) ৫৩ বিজিবি উদ্যোগে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আল-মামুন হোসেন বলেন, ‘চরাঞ্চলের একটি ইউনিয়নে আমাদের বসবাস। এখানকার মানুষের জীবনযাত্রা অনেকটাই সীমিত এবং কর্মসংস্থানের সুযোগও তুলনামূলকভাবে কম। বিশেষ করে এলাকার বেকার যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করা বেশ কঠিন। ফলে অনেক যুবককে বেকার অবস্থায় থাকতে হয়। বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু সাঈদ নামে এক যুবক বলেন, প্রশিক্ষণ শেষে আমরা নিজেরা কাজ করতে পারব। চাইলে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। আশা করি ভবিষ্যতে বিজিবির পক্ষ থেকে এ ধরনের আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এতে সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান বাড়বে এবং তারা নিজেদের ভবিষ্যৎ আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকেরা কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্তবর্তী গ্রামগুলোতে অনেক যুবক রয়েছেন, যারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে চরাঞ্চলের যুবকদের জন্য কাজের সুযোগ তুলনামূলকভাবে কম। তাই বেকার যুবকদের কর্মমুখী করে তুলতে এবং তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই বিজিবির পক্ষ থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণ নিয়ে তারা ভবিষ্যতে নিজেরাই কাজ করতে পারবেন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। আমরা আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকেরা দক্ষ হয়ে স্বাবলম্বী হবেন।’
এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category