• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মস্কোয় পুতিনের সঙ্গে কী আলোচনা হলো ট্রাম্পের দূতদের হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটবে না ইরান মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় নারী টিভি উপস্থাপকসহ ১২ জনের ফাঁসির আদেশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের

চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আগের দিন একই প্রতিযোগিতায় ছেলেরা চীনের কাছে হারলেও শনিবার (৫ সেপ্টেম্বর) মেয়েরা জয় পেয়েছেন। শুধু জয় বললে কমই বলা হবে, রীতিমতো দাপটই দেখিয়েছেন তাঁরা। মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে শনিবার নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তাঁরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে চায়নিজ তাইপেকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে জালের দেখা না পেলেও শেষ তিন কোয়ার্টারে গুনে গুনে সাত গোল দেন। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন সারিকা রিমন, আইরিন আক্তার, নাদিরা এমা। অন্য গোলটি কনা আক্তারের।
ম্যাচের ২০ মিনিটে কনার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের পসরা সাজিয়ে আরও চার গোল আদায় করে নেন মেয়েরা। এমা ও আইরিন দুটি করে ফিল্ড গোল করেন। চতুর্থ কোয়ার্টারে চায়নিজ তাইপের রক্ষণে প্রথম হানা সারিকার। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ষষ্ঠ গোলটি এনে দেন। এর ছয় মিনিট পর আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের জোড়া গোলের সঙ্গে দলের সপ্তম গোলও পূর্ণ করেন সারিকা।
‎এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ আসরে নবম হয় মেয়েরা। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
দশ দলের এবারের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশ ছাড়াও আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে আছে স্বাগতিক চীনের সঙ্গে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
কোয়ার্টার ফাইনালে উঠবে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম হওয়া দল নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category