• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

ছোট আয়োজনেই নতুন জীবন শুরু করবেন আমির খান

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডের আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ষাট বছর বয়সী এই অভিনেতা।
পাত্রী দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট। তার সঙ্গেই বিয়ে অভিনেতার। মুম্বাইয়ে নিজের বাড়িতে একেবারেই ঘরোয়া ও সাদামাটা আয়োজনে আইনি বিয়ে সারবেন- নিজে থেকে এমনটাই জানিয়েছেন আমির খান।
এক সাক্ষাৎকারে আমির খান তার বিয়ের চূড়ান্ত খবর ও পরিকল্পনার কথা জানিয়েছেন। জানান, কোনো ধরনের বড় উৎসব বা জমকালো আয়োজন ছাড়াই শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আমির খান বলেন, বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই খুব একটা আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তবে বলিউডে তার ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
২০২৪ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। এরপর নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবাইকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি। ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category