• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

‘জন নায়গন’-এ থালাপতি বিজয়ের আয় ৩০০ কোটি টাকা

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ছবির জন্য বিজয় যে পারিশ্রমিক নিয়েছেন, তা তাঁকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘জন নায়গন’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বিজয় পেয়েছেন প্রায় বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা। বলা হচ্ছে, এই অর্থ তাঁকে সরাসরি পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে; ছবির মুনাফায় অংশীদার হওয়ার কোনো চুক্তি ছিল না। যদিও নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ‘জন নায়গন’ ছবি পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, ছবিটি পরিচালনার জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ।
এই ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘জওয়ান’, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো সফল ছবির সংগীত পরিচালনার পর এবার ‘জন নায়গন’-এর জন্য তিনি ১৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই ছবির নায়িকা হলেন পূজা হেগড়ে। ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। তবে দক্ষিণের পাশাপাশি বলিউডেও পূজা হেগড়ে পরিচিত মুখ।
এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ববি দেওল। তাঁর পারিশ্রমিক ১২ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। এ ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে প্রকাশ রাজ পেয়েছেন ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা ও গৌতম বাসুদেব মেনন পেয়েছেন ৫ কোটি টাকা।
উল্লেখ্য, ‘জন নায়গন’ ছবিকে বিজয়ের অভিনয়জীবনের শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। কারণ, অভিনয় থেকে সরে এসে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। বলা হচ্ছে, এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ছবির বাজেট ৫০০ কোটি টাকার মতো।
‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে অগ্রিম বুকিংয়ে বিশাল রেকর্ড করেছে। দেশে প্রি-সেলস (ব্লক করা আসনসহ) থেকেই ছবিটি আনুমানিক ৩০ কোটি টাকা আয় করেছে। ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে দুনিয়াজুড়ে আনুমানিক আয় ১০৭-১১২ কোটি টাকার মধ্যে, আর দেশের বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে বলা হচ্ছে। থালাপতি বিজয়ের শেষ ছবি কতটা বাণিজ্যিক সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category