• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

জনপ্রিয় প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর নতুন ভোকাল বখতিয়ার

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : দেশের জনপ্রিয় প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর ভক্তদের জন্য একই সাথে মন খারাপ এবং নতুন চমকের এক বড় খবর এসেছে। ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা ব্যক্তিগত কারণে বর্তমানে কানাডায় অবস্থান করছেন। দীর্ঘ ২৭ বছরের মিউজিক্যাল ক্যারিয়ারে কখনোই আর্টসেল থেকে দূরে না থাকা লিংকন এবার ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তবে ভক্তদের নিরাশ না করে ব্যান্ডের কার্যক্রম সচল রাখতে নিজের জায়গায় নতুন ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন তরুণ মিউজিশিয়ান বখতিয়ার হোসাইনকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টসেল ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকে সদস্যদের একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেখানে ব্যান্ডটির সব সদস্য একসাথে হয়ে ভক্তদের উদ্দেশ্যে এই বড় ঘোষণাটি দেন।
ভিডিও বার্তায় লিংকন জানান, জীবনের এক বিশেষ পরিস্থিতির কারণে তাকে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকতে হচ্ছে এবং আরও কিছুদিন থাকতে হবে। তিনি বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এতদিন থাকা। গত ২৭ বছরে আমি কখনও আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি। ‘
লিংকন আরও জানান, ব্যক্তির চেয়ে ব্যান্ড বা প্রতিষ্ঠানের অস্তিত্ব সবসময় বড়। তার অনুপস্থিতিতে যেন আর্টসেল থেমে না যায় এবং ভক্তরা যেন কনসার্ট থেকে বঞ্চিত না হন, সেজন্য ব্যান্ডের বাকি সদস্যদের সাথে আলোচনা করেই তিনি ট্যুরিং ভোকাল নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। লিংকনের অবর্তমানে আর্টসেলের স্টেজ কাঁপানোর দায়িত্ব পেয়েছেন বখতিয়ার হোসাইন। লিংকন বকতিয়ারের প্রশংসা করে বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লেগেসিটা বোঝে।’ তবে ভক্তদের উদ্দেশ্যে লিংকন একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘কাউকে কারও সাথে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন, প্রশংসা করবেন। আমি দূরে থাকলেও সবসময় বখতিয়ারের সাথে ও আর্টসেলের সাথে আছি।’
ব্যান্ডের ড্রামার সাজু এবং গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ ও জুয়েল জানান, লিংকনকে ছাড়া আর্টসেল কল্পনা করা কঠিন এবং গত ৬-৭ মাস লিংকন না থাকায় তারা স্টেজ শো করতে পারেননি। ভক্তদের ইনবক্স ও কমেন্টে প্রতিনিয়ত আর্টসেলকে স্টেজে দেখার আকুতি ছিল। ফ্রন্টম্যান হিসেবে লিংকনের অভাব পূরণ করা অসম্ভব হলেও ব্যান্ডের পথচলা সচল রাখতে এবং আর্টসেলের ইমোশনকে ধারণ করতে বকতিয়ারই ছিলেন তাদের একমাত্র পছন্দ। নতুন দায়িত্ব পেয়ে বখতিয়ার হোসাইন বলেন, ‘আর্টসেল একটি লেগেসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে আমার মিউজিক্যাল জার্নিতে আর্টসেল বড় আবেগের জায়গা। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category