• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে জড়িয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে জড়িয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তার অভিযোগ, তাদের পারিবারিক জমি দীর্ঘদিন ধরে তার চাচার দখলে রয়েছে। গতকাল রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে বিষয়টি সামনে এনেছেন গায়িকা। সঙ্গে ন্যানসি লেখেন, নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সাথে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামীলীগের আমলে সেজো চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করে ছিল। আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজী হয়নি! এতে আরও লিখেন, সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন। আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসবো, ইনশাআল্লাহ।
ন্যানসির পোস্টে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি। তার দাবি, ২০২১ সালে তার বাবা করোনাকালে মারা যাওয়ার পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category