• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় কৃষি শ্রমিক সংকট, দুশ্চিন্তায় কৃষক আগামী দুই-তিন দিনের জানা মধ্যেই হামজাদের নতুন কোচের নাম : ক্রীড়া প্রতিমন্ত্রী টেকনাফের আশ্রয়শিবিরে গুলিতে আরেক রোহিঙ্গা নিহত আরব আমিরাত থেকে পাকিস্তানের কোন নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারগুলোতে কমেনি সবজির দাম আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন ফিলিস্তিনের পতাকা ওড়ালেন লামিনে ইয়ামাল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর

জয়ের রাতে উত্তাল বার্নাব্যু, নিজের মাঠে দুয়ো পেলেন এমবাপে

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমে ৪১টি গোল করেছেন, তবুও সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের মন জয় করতে পারছেন না কিলিয়ান এমবাপে। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে যখন তিনি বদলি হিসেবে মাঠে নামছিলেন, তখন গ্যালারি থেকে ভেসে আসে তীব্র শিস ও দুয়ো। মূলত ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মাদ্রিদ সমর্থকরা। এ মৌসুমটি রিয়াল মাদ্রিদের জন্য একেবারেই ভালো যায়নি। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে লিগ শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর সমর্থকদের ক্ষোভ চরমে পৌঁছায়।
এর মাঝেই চোট থেকে সেরে ওঠার ছুটিতে এমবাপের সার্ডিনিয়া দ্বীপে ইয়টে ভ্রমণের ছবি ফাঁস হয়, যা রিয়াল ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এমনকি অনলাইনে ‘এমবাপে আউট’ শিরোনামে একটি পিটিশনে কোটি কোটি মানুষ সই করেছেন।
ম্যাচে গঞ্জালো গার্সিয়া এবং জুড বেলিংহামের গোলে রিয়াল ২-০ ব্যবধানে জয় পেলেও গ্যালারিতে ছিল অস্থিরতা। এমবাপেকে দুয়ো দেওয়ার পাশাপাশি অনেক সমর্থক সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগ দাবি করে ব্যানার প্রদর্শন করেন। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত সেই ব্যানারগুলো সরিয়ে ফেলেন।
ম্যাচ শেষে সমর্থকদের এই আচরণ নিয়ে প্রশ্ন করা হলে হেসেই উড়িয়ে দেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। তিনি বলেন, ‘দুয়ো দেওয়াটা জীবনেরই অংশ। মানুষ যখন রাগান্বিত থাকে, আপনি তাদের মতামত পরিবর্তন করতে পারবেন না। রিয়াল মাদ্রিদ এবং আমার মতো জনপ্রিয় খেলোয়াড়ের জীবনে এটি হতেই পারে। আমাদের কাজ হলো এটি মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং পরিস্থিতির পরিবর্তন করা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category