• বুধবার, ২০ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যত আবার ফেরত এসেছে , বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপিত ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার ইবোলা-হান্টা প্রাদুর্ভাব বর্তমান সময়ে ‘বিপজ্জনক’ লক্ষণ: ডব্লিউএইচও তিতাসে ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ কচুয়ায় প্রবীণ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয় : চিফ হুইপ

জর্ডান ও অস্ট্রিয়ার বিশ্বকাপের দল ঘোষণা

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে আছে অস্ট্রিয়া ও জর্ডান। সোমবার এই দুটি দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রিয়া ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড দিলেও জর্ডান ঘোষণা করেছে ৩০ জনের প্রাথমিক দল।
রাল্ফ রাগনিকের অধীনে ২৮ বছর পর প্রথম বিশ্বকাপ খেলতে নামছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর প্রথমবার তারা বৈশ্বিক মঞ্চে। এই দলে শিরোনাম কেড়েছেন জাতীয় আইকন ডেভিড আলাবা। জায়গা মিলেছে অভিজ্ঞ খেলোয়াড় মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগোরিটস, মার্সেল সাবিৎজার।
গত মার্চে ইংল্যান্ড ও জার্মানি থেকে দলবদল করা মিডফিল্ডার কার্নি চুকুয়েমেকা ও পল ওয়ানারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ জুন তাদের প্রথম ম্যাচ অস্ট্রিয়ার সঙ্গে। ২২ ও ২৭ জুন পরের দুটি ম্যাচ আর্জেন্টিনা ও আলজেরিয়ার সঙ্গে।
অস্ট্রিয়া বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লাগার ও ফ্লোরিয়ান উইগেল; ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ এমওয়েন, স্টিফান পোশ, আলেকজান্ডার প্রাস ও মাইকেল সোবোদা; মিডফিল্ডার: ক্রিস্টফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজার, জাভার শ্লাগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সাইওয়াল্ড, পল ওয়ানার ও প্যাট্রিক উইমার; ফরোয়ার্ড: মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগরিচ ও সাসা কালাইজিচ।
জর্ডানের ৩০ জনের দলে শিরোনাম কেড়েছেন তারকা ফরোয়ার্ড মুসা আল তামারি। গত বছর আরব কাপে হাঁটুর চোটে পড়া স্ট্রাইকার ইয়াজান আল নাইমাত জায়গা পাননি। সাইডলাইনে প্রায় এক বছর থাকার পর ফিরেছেন অধিনায়ক এহসান হাদ্দাদ। ১৬ জুন তারা অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। পরের দুটি ম্যাচ ২২ ও ২৭ জুন আলজেরিয়া ও আর্জেন্টিনার সঙ্গে।
জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড: গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা, আব্দাল্লাহ আল ফাখৌরি, আহমাদ আল জুয়াইদি, নুর বানি আত্তিয়াহ। ডিফেন্ডার: মোহাম্মদ আবুয়ালনাদি, ইউসেফ আবু আল জাজার, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সাঈদ আল রোসান, আহমাদ আসাফ, আনাস বাদাউই, আব্দাল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সেলিম ওবাইদ, মোহাম্মদ তাহা। মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ, নিজার আল রাশদান, নুর আল রাওয়াবদেহ, রাজায়ে আয়েদ, আমের জামোস, ইউসেফ কাশি, ইব্রাহিম সাদেহ। ফরোয়ার্ড: মোহাম্মদ আবু জ্রাইক, মুসা আল তামারি, আলী আজাইজেহ, আলী ওলওয়ান, ইব্রাহিম সাব্রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category