• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম স্থানে বাংলাদেশ

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে এবং প্রথমবারের মতো দুই অঙ্কের র‌্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল-ডিজিট ব্র্যাকেট) প্রবেশ করেছে। খবর বাসস।
২০২৪ সালের পূর্ববর্তী সংস্করণে দেশের অবস্থান ছিল ১০০তম। বাংলাদেশ চলতি বছর সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) গ্রুপেই রয়ে গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এই সূচকের দু’টি উপাদানেও সর্বকালের সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। এর অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১, অন্যদিকে টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) দ্বারা তৈরি দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এই ফলাফল পাওয়া গেছে, সেখানে রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) ডিজিটাল সরকার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।
ইজিডিআই হলো নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতির একটি যৌথ পরিমাপ। এটি মূলত তিনটি মাত্রার নরম্যালাইজড স্কোরের একটি ভারযুক্ত গড়: অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।
বিশ্বব্যাপী গড় ইজিডিআই ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোরটি ২০২৬ সালের বৈশ্বিক গড়ের চেয়েও ওপরে রয়েছে। মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category