• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় নায়িকা শবনম

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী শবনম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়। এর আগে ঘোষিত তালিকা পুনর্বিবেচনার পর আজীবন সম্মাননাসহ কয়েকটি বিভাগে পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফল প্রকাশের পর কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগ নিয়ে বিতর্ক তৈরি হলে বিষয়টি পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। পরে জুরিবোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে তালিকা সংশোধন করা হয়।
শবনম বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালী যুগের নায়িকা হিসেবে সমানভাবে পরিচিত এক অভিনয়শিল্পী। ষাট ও সত্তরের দশকে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশের সিনেমায় অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
রোমান্টিক ও সামাজিক ধারার চলচ্চিত্রে তার অভিনয় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সফল চলচ্চিত্রে কাজ করে নিজস্ব অভিনয়ভঙ্গি ও পর্দা-উপস্থিতির মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চকোরী’, ‘চাঁদ অউর চাঁদনী’, ‘দূর দেশ’, ‘দিল দিয়া দর্দ লিয়া’ এবং ‘আঞ্জুমান’। এসব চলচ্চিত্র তাকে উপমহাদেশীয় চলচ্চিত্রের সোনালী যুগে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, দুই ভাষার চলচ্চিত্রে তার সমান গ্রহণযোগ্যতা, শক্তিশালী পর্দা উপস্থিতি এবং দীর্ঘ কর্মজীবন তাকে আজীবন সম্মাননার জন্য স্বাভাবিকভাবেই উপযুক্ত করে তোলে।
সেরা চিত্রনাট্য বিভাগেও সংশোধন আনা হয়েছে। আগের প্রজ্ঞাপনে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তার নাম ঘোষণা করা হয়েছিল। পরে অভিযোগ ওঠে, তিনি ওই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনায় যুক্ত ছিলেন না। পর্যালোচনার পর সংশোধিত প্রজ্ঞাপনে এবার এই বিভাগে সঠিকভাবে চূড়ান্ত করা হয়েছে তাসনীমুল হাসান-কে। তিনি ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন।
এর আগে জানুয়ারিতে প্রকাশিত প্রজ্ঞাপনে এই বিভাগে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম ছিল। তবে নীতিমালায় আজীবন সম্মাননার ক্ষেত্রে জীবিত ব্যক্তিদের বিবেচনার বিষয়টি উল্লেখ থাকায় এবং প্রজ্ঞাপন প্রকাশের আগেই দুজনেরই প্রয়াত হওয়ার বিষয়টি সামনে আসায় বিতর্ক তৈরি হয়। পরে পুনর্মূল্যায়নের মাধ্যমে সংশোধিত প্রজ্ঞাপনে শবনম ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। একইসঙ্গে প্রয়াত দুই ব্যক্তিকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category