• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

জামালপুরে ১৩ বস্তা ‘ঘোড়ার মাংস’ জব্দ, আটক ৫

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জামালপুর: জামালপুরে ১৩ বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ও পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এগুলো ‘ঘোড়ার মাংস’ বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর ঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। মাংসগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়ার কথা ছিল।
আটক ব্যক্তিরা হলেন জামালপুরের সরিষাবাড়ি থানার হানচার পাড় গ্রামের রমজান আলীর ছেলে জুয়েল (৪০), টাঙ্গাইলের গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শহীদ মিয়া (৪০) ও চরদোবাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুরের জাজিরা থানার বাটকুল গ্রামের আমির হোসেনের ছেলে রাসেল মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে বস্তাগুলো গাড়িতে ওঠানোর সময় তীব্র পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ ১৩ বস্তা মাংস জব্দ করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জব্দ করা মাংস আসলে ঘোড়ার কি-না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category