• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

জাহ্নবীর গানের ভিডিও বিকৃত, আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি এনটিআরের

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ‘চুট্টামাল্লে’ গানটি মুক্তি পাওয়ার পর ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছিল। গানটিতে কোমর দুলিয়ে ব্যাপক নজর কেড়েছিলেন শ্রীদেবী কন্যা। সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরালও হয়ে যায় সেটি। এবার সেই মিউজিক ভিডিওটি বিকৃত করার অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয় তা। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনটিআর, দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি।
প্রযুক্তির অপব্যবহারের এই ঘটনায় জুনিয়র এনটিআরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে তিনি জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অনৈতিক কাজকে ‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ বলেও অভিহিত করেন তিনি।
সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, ‘এটি অত্যন্ত নিম্নরুচির পরিচয়। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে চূড়ান্ত অসংবেদনশীলতা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?’
কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিজয়ের সংযোজন, ‘কিছু মানুষের অপকর্মের কারণে এই প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে।’ তিনি জানান, কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট করার মতো এমন ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। পুরো বিষয়টিকে ‘জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ কাজ’ বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বিকৃত ভিডিওটি কাউকে না দেখার এবং শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এআইয়ের এমন অপব্যবহার চিরতরে বন্ধ করতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আরও কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। ভিডিওটি ছড়ানোর পেছনে থাকা ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তারকারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category