• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির ডলারের এক ম্যাচ আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল গোলবন্যা আর রেকর্ডের ভিড়ে পাসিংয়ে সেরা আর্জেন্টিনা ৮ বছরের পুরোনো ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপে মিলে যাচ্ছে ইসরায়েলের সাহায্যে কি তাহলে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে এনবিআর ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, ধাপে ধাপে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯ শতাংশ

ট্যালেন্টপুলে ১২ বৃত্তি পেল ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মো.বাবুল শেখ, পিরোজপুর: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে পিরোজপুরের ৬৫নং নাজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে মোট ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হলেও পরীক্ষায় অংশ নেয় ১৭ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ১২ জন বৃত্তি লাভ করে বিদ্যালয়টি উপজেলার মধ্যে গৌরবজনক অবস্থান অর্জন করেছে।
জানা যায়, এ বছর নাজিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ট্যালেন্টপুলে মোট ৩৯ জন এবং সাধারণ গ্রেডে ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২ জন এবং সাধারণ গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দে বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই গৌরবজনক সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সমদ্দার বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জনের পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা রয়েছে। আমি শিক্ষার্থীদের বলব, বৃত্তি অর্জনই শেষ লক্ষ্য নয়, সততা, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও বিদ্যালয়ের এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
বিদ্যালয়ের এ সাফল্য নাজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও বিদ্যালয়টি আরও ভালো ফলাফল অর্জন করে উপজেলার শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category