• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

‘ডিগার রকওয়েল’ হিসেবে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : একদিকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, অন্যদিকে ক্ষমতার মসনদে থাকা প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করার গোপন খেলা। ঠিক এই উত্তপ্ত আবহেই তেলশিল্পের প্রভাবশালী ব্যবসায়ী ‘ডিগার রকওয়েল’ হিসেবে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ। অস্কারজয়ী বিখ্যাত পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এর চূড়ান্ত ট্রেলার প্রকাশিত হতেই বিশ্বজুড়ে বিনোদনপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিপুল আগ্রহ।
সিনেমার গল্পে দেখা যাবে, একটি বিশাল পরিবেশগত বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী ডিগার। পরিস্থিতি যত জটিল হতে থাকে, দেশের একের পর এক প্রভাবশালী ব্যক্তি এই বিশৃঙ্খলার জালে আটকা পড়েন। উদ্ধারকাজে তারা ভরসা করতে বাধ্য হন এই ডিগারের ওপরই।
ট্রেলারে এক বার্তা প্রতিধ্বনিত হয়, ‘আমরা ডিগারকে বিশ্বাস করি!’ তবে বিপর্যয় মোকাবিলার পাশাপাশি বড় প্রশ্ন থেকে যায়, এই ধ্বংসলীলা থামানোর একমাত্র কাণ্ডারি কি তিনি, নাকি পর্দার আড়ালে ঘটনাটি ঘটানোর পেছনেও রয়েছে তারই কোনো হাত? ডার্ক কমেডি ও রাজনৈতিক বিদ্রূপের এক চমৎকার মিশ্রণে তৈরি হয়েছে এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি।
ছবিটিতে টম ক্রুজ ছাড়াও অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনেতা রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হ্যুলার, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স এবং এমা ডি’আরসি। ছবিটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ইনারিতু, আলেকজান্ডার দিনেল্যারিস, নিকোলাস জিয়াকোবোন এবং সাবিনা বারম্যান।
কারিগরি দিক থেকেও সিনেমাটিতে বিশ্বমানের আয়োজন করা হয়েছে। ‘ভিস্টাভিশন’ প্রযুক্তিতে ধারণ করা এই ছবির চিত্রগ্রহণে রয়েছেন তিনবারের অস্কারজয়ী কিংবদন্তি সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি। সংগীত পরিচালনায় রয়েছেন কসমো শেলড্রেক। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আগামী ২ অক্টোবর ২০২৬ বিশ্বজুড়ে একযোগে সিনেমা প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category