• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

তিতাসে মায়ের সম্পত্তির বিরোধে ছেলের হাতে বাবার মৃত্যু

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মো. বিল্লাল মোল্লা , কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে মায়ের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের মারধরে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে তহমিদ রাজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের মৃত করম আলী ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল হকের স্ত্রী ও তার ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, জমির বিনিময়ে ১০ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে ৩ লাখ ৮৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে নুরুল হকের স্ত্রী জমি রেজিস্ট্রি না করে ৩লক্ষ ৮৮ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে আসেন বলে স্থানীয়রা জানান।
এর আগের রাতে তহমিদ রাজন তার মামাদের বাড়িতে ছিলেন। পরদিন সকালে বাড়িতে ফিরে বিষয়টি নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবার সঙ্গেও তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে রাজন তার বাবা নুরুল হককে ও কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে নুরুল হক মাটিতে পড়ে যান। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তহমিদ রাজনকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নুরুল হকের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category